চোখ থাকিতে হইলাম এখন কানা রে।
পরের নারী পরের বাড়ি
নিলো তোমার নজর কাড়ি'
ঠুনকো রঙের চটকদারি
দেখতে এবার মানা রে ।।
নিন্দুকেরা তোমার নিন্দা করুক যতো পারে
তাদের কথায় কান দিও না; না যাও তাদের ধারে,
কটুকথা বলতে মানা
এবার গেলো জানা রে ।।
স্বার্থ হাসিল করতে যারা মিথ্যায় করে ভর
সত্য মুখে বলতে নারাজ মিথ্যার অধীশ্বর,
সত্য তোমার বলতে হবেই
সত্যতে হও ফানা রে ।।
লোকের ক্ষতি করে লোকে দেখো এ সংসারে
আঘাত করে মনেতে আর মাথায় মাংস হাড়ে,
গোবিন্দ কয়- কার্তিক ভোলা
এইসব ইতরপানা রে ।।
রচনা: ১৫-০১-২৬ খ্রি
কার্তিক উদাস
৩৫ হাজরা নাটোর
নাটোর - ৬৪০০
01715651577
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী