খাজা গরীব-ই-নেওয়াজ (রহ.)–এর স্মরণে পূর্ণ রজনী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে আশুলিয়ায়
আমাদের চ্যানেল ডেস্কঃ বিশ্ব মানবতার দিশারি, সুফিবাদের মহান সাধক সুলতানুল হিন্দ গরীব-ই-নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দীন হাসান চিশতী (রহ.)–এর পবিত্র স্মরণে এক পূর্ণ রজনী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুলতানুল আউলিয়া আলহাজ্ব হযরত শাহ কলন্দর সূফী খাজা আনোয়ারুল হক রওশন জমির মাদ্দা জিল্লাহুল আলী মুরশিদ কেবলার পবিত্র হুকুম ও নির্দেশনায় এই বরকতময় সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, দিবাগত রাতে ঢাকার আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ হাক্কানী দরবার শরীফ, চারাবাগ, আশুলিয়া, ঢাকা–তে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের মূল লক্ষ্য হলো খাজা গরীব-ই-নেওয়াজ (রহ.)–এর মানবপ্রেম, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির আদর্শ নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। তাঁর শিক্ষা আজও বিশ্ব মানবতার জন্য পথনির্দেশক হিসেবে বিবেচিত।
সমাবেশে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাত শরীফ, সুফি সংগীত, দরূদ ও জিকির, এবং খাজা গরীব-ই-নেওয়াজ (রহ.)–এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন থাকবে।
আয়োজক কমিটি জানায়, এই পূর্ণ রজনী শান্তি সমাবেশে সত্য অনুসন্ধানী, আশেকান, ভক্তবৃন্দসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা সমাজে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
শেষে আয়োজক পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে—এই পবিত্র ও বরকতময় শান্তি সমাবেশে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার মাধ্যমে খাজা গরীব-ই-নেওয়াজ (রহ.)–এর মহান আদর্শ ধারণ ও লালন করার জন্য।
#viralpost2025 #আমাদের_চানেল #amaderchannel
#শান্তি_সমাবেশ #PeaceAssembly #খাজা_গরীবইনেওয়াজ #KhwajaGharibE_Nawaz #SufiMessage
#SufiPeace #IslamicGathering
#পূর্ণরজনী_মাহফিল #SpiritualNight
#SufiIslam #বাংলাদেশ_হাক্কানী_দরবার
#HakkaniDarbarSharif #AshuliaDhaka
#চারাবাগ_আশুলিয়া #HumanityAndPeace
#LoveAndTolerance #Zikr_O_Dua
#SufiHeritage #PeaceForHumanity
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী