পীরে কামেল শাহ্ আলম ফকির (রহ.) এর স্মরণে ১২তম পবিত্র ওরছ মোবারক ৩রা জানুয়ারি ২০২৬ খ্রীঃ
মোয়াজ্জেম হোসেন মুনসি আলকাদেরীঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাতুরিয়া নায়েবীয়া দরবার শরীফে আগামী শনিবার, ৩রা জানুয়ারি ২০২৬ ইং (১৯ই পৌষ ১৪৩২ বাংলা) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, আওলাদে অলী, শাহ্ সূফী হযরত মাওলানা শাহ্ আলম ফকির (রহ.) এর ১২তম পবিত্র ওরছ মোবারক।
ওরছ মোবারক উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণ, ভাতুরিয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে দোয়া, মিলাদ, জিকির-আজকার ও ওয়াজ মাহফিল।
ওরছ মাহফিলের সভাপতিত্ব করবেন আওলাদে অলী পীরজাদা মুহাম্মদ আমান উল্লাহ শাহ্, গদিনশীন পীর সাহেব, ভাতুরিয়া নায়েবীয়া দরবার শরীফ, নবীনগর।
সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ভাতুরিয়ার বিশিষ্ট সমাজসেবক জনাব মো: রফিকুল ইসলাম সাহেব।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী ও সু-মিষ্টভাষী বক্তা
মুফতি মুহাম্মদ আলাউদ্দিন আস সাবেরী সাহেব,
কামিল (মাস্টার্স), ফিকহ্ ফার্স্ট ক্লাস, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।
এছাড়াও প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখবেন নব যুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা
হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন রেজা সাহেব, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—
হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দীন সাহেব (গাছতলা), খলিফা ভাতুরিয়া নায়েবীয়া দরবার শরীফ।
বিশেষ আকর্ষণ হিসেবে আরও বক্তব্য রাখবেন—
হযরত মাওলানা জাকারিয়া রেজভী সাহেব – সিনামাছি
হযরত মাওলানা ইউসুফ ভান্ডারী সাহেব – কোনাউর
হযরত মাওলানা মাইন উদ্দিন নিয়ামতপুরী সাহেব – নিয়ামতপুর
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন
হাফেজ মো: হাছেন শাহ্, সাহেবজাদা, ভাতুরিয়া নায়েবীয়া দরবার শরীফ।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন মোহাম্মদ আতিকুর রহমান, কনিকাড়া।
সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন—
মো: ওয়াইছকরনি, মো: জাকারিয়া, মো: শাহীন শাহ্, মো: সফরউদ্দিন শাহ, মো: আলাউদ্দিন শাহ্ ও মো: হুসাইন শাহ।
ওরছ মাহফিলটি সৌজন্যে সহযোগিতা করছেন ডা: মো: সাদেকুল ইসলাম (সৈকত)।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ:
পীরজাদা মুহাম্মদ আমান উল্লাহ শাহ্
মোবাইল: ০১৭২০-৪১৫৮৭৪
আয়োজক সূত্র জানায়, উক্ত মাহফিলে দলে দলে অংশগ্রহণ করে আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ (সা.) ও আউলিয়া কেরামগণের রূহানী ফয়েজ লাভ করার জন্য সর্বস্তরের মুসল্লি, মুরিদান ও ভক্তবৃন্দকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওরছ মোবারক বাস্তবায়নে অত্র দরবার শরীফের মুরিদান ও ভক্তবৃন্দ নিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী