আজ আমার ঈদ
এম ডি হোসাইন মাইজভান্ডারি
আজ আমার ঈদ
আমি গাইবো প্রেমের গীত
নেচে গেয়ে প্রেম আনন্দে
হইবো মোরা প্রীত
প্রাণে ডাকে বান
প্রাণ আনন্দে গায় গান
হুর পরী আর জ্বিন ইনসান
সবার মনেই প্রীত
সবাই এক নিয়তে
আঠার হাজার মাখলুকাতে
উৎসব আর আমেজে'তে
সবাই আজকে প্রীত
আনন্দে শোকর কর
আল্লাহ বলেন দরুদ পর
নবীর আওলাদ মুজিব বাবা
জাগায় মনে প্রীত
২৯' আশ্বিন শুভদিন
আনন্দে আসমান জমিন
দেলোয়ার কয় নেচে গেয়ে
মন আনন্দে প্রীত
এম ডি হোসাইন মাইজভান্ডারি
(গান নং ৯৮৯)
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী